হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটা থানা পুলিশের অভিযানে ৫ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শনিবার দেবহাটা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

দেবহাটা থানার এসআই শরিফুল ইসলাম, এএসআই আব্দুল আলিম, সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যাবসায়ী উপজেলা সদরের মৃত রমজান আলীর ছেলে নুর আলম ওরফে সাদ্দাম (৩২) আটক করে। এসময় তার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, দেবহাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন