হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। রবিবার দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।

এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা বিবিএমপি ইনষ্টিটিউশনের বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন