হোম খুলনাসাতক্ষীরা দেবহাটার কুলিয়াতে বিএনপির প্রার্থী আব্দুর রউফের জনসভা অনুষ্ঠিত

দেবহাটার কুলিয়াতে বিএনপির প্রার্থী আব্দুর রউফের জনসভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 48 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের স্মরণকালের সর্ববৃহৎ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (পহেলা ফেব্রুয়ারী) বিকালে কুলিয়া ইউনিয়ন বাসীর আয়োজনে কুলিয়া বাজারে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীমের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সধারণ সম্পাদক কামরুজ্জামান ফারুক, সাতক্ষীরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,সাতক্ষীরা জেলা তাঁতি দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাবু,জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ- সভাপতি ইব্রাহিম কবির মিঠু,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা নির্বাচনী টিম লিডার ও আলিপুর ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক হাদিউর জামান বাদশা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোখলেছুর রহমান,সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মঞ্জুর মোর্দেশ মিলন, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, রুহুল কুদ্দুস, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন ফহরাদ সদস্য সচিব ফিরোজ হোসেন। দেবহাটা উপজেলা জাসাসদের আহবায়ক মনিরুজ্জামান মনি,দেবহাটা উপজেলা তাঁতি দলের আহবায়ক বাবু হিরোন কুমার মন্ডল, সদস্য সচিব আবির হোসেন লিয়ন, সরকারি কেবিএ কলেজ ছাত্র দলের সভাপতি ইমরাণ হোসেন,সাবেক সদস্য সচিব শিমুল হোসেন, কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শুভ প্রমুখ, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন কুলিয়ার মাটিতে স্মরণকালের সর্ববৃহৎ বিশাল নির্বাচনী জনসভা এটি, আপনারা আমার পাশের ইউনিয়ন এর মানুষ আপনাদের কাছে যদি আমার সম্পর্কে বলা লাগে তবে আমি নিজেকে ছোট মনে করবো,আপনারা আমার ভাই আমি চাই আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করবেন। তিনি আরো বলেন আমাদের বিরোধী একটি দল বলেন বিএনপি হলো চাঁদাবাজী করে, জমি দখল করে, যারা এই কথা বলে তারা এই কুলিয়াতে এসে দেখে যায় মানুষের জমি জোর পূর্বক তারা দখল করে নিয়ে,কুলিয়ার সাধারণ মানুষ তাদের কে লাল কার্ড দেখিয়েছে,আসকে উপস্থিতি দেখে বোঝা যায় সাধারণ মানুষ তাকে ভোট দিবে না।আর আল্লাহ যদি আমার ভাগ্যে লিখে রাখে আমি নির্বাচিত হবো কেউ আমার জয়ে বাধা দিতে পারবে না। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন