হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় মাদকবিরোধী বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় ফেয়ার মিশনের আয়োজনে মাদকবরোধী বাইসাইকেল র‍্যালির সকাল আটটায় শুভ উদ্বোধন করেন আলহাজ্ব নজরুল ইসলাম, চেয়ারম্যান সাতক্ষীরা জেলা পরিষদ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মাদকে ভয়াল থাবায় যুবসমাজ কে রক্ষা করতে হবে। আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সচেতনতা বৃদ্ধি করতে তাই আসুন আমরা সবাই আমাদের সন্তান আমাদের ভাই আমাদের প্রতিবেশী কে নিয়ে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ফেয়ার মিশনের নেতৃবৃন্দরা ও বক্তৃতা রাখেন। দেবহাটা উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রসমাজ, শিক্ষকসমাজ, ব্যবসায়ী সুশীল সমাজ, যুবসমাজের সকলেই র‍্যালিতে অংশগ্রহণ করেন। দেবহাটা বয়রা ভাটার মাঠ সমাবেশ স্থল থেকে র‍্যালি কুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে সংক্ষিপ্ত আলোচনা করেন জনপ্রতিনিধি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। সেখান থেকে পারুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়েও সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব। সেখান থেকে দেহটাই গিয়ে র‍্যালির সমাপ্ত ঘোষণা করেন র‍্যালিতে অর্ধশত সাইকেল-আরোহী অংশ নেন।

সমগ্র র‍্যালি টি মিডিয়া পার্টনার হিসেবে সরাসরি সম্প্রচার করেন সময় নিউজ ডটকম। অনন্ত টিভি ফেসবুক পেজ থেকে সমগ্র অনুষ্ঠানটি লাইভে ছিলেন জিএম সিরাজুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন