হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় ডিজেল বিতরণ তদারকি করলেন কৃষি কর্মকর্তা

দেবহাটায় ডিজেল বিতরণ তদারকি করলেন কৃষি কর্মকর্তা

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন :
দেবহাটা উপজেলার পারুলিয়ায় ৭ এপ্রিল মঙ্গলবার সকালে মাঠ পর্যায়ে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে ডিজেল বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত ওসমান।সরকারি প্রণোদনার অংশ হিসেবে কৃষকদের সেচ কার্যক্রম সহজ করতে এই ডিজেল সহায়তা প্রদান করা হচ্ছে। কর্মসূচির আওতায় নির্ধারিত তালিকা অনুযায়ী কৃষকদের মাঝে ডিজেল বিতরণ করা হয়। পুরো কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা কৃষি কর্মকর্তা নিজেই সরাসরি তদারকি করেন।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত ওসমান বলেন, কৃষকদের উৎপাদন অব্যাহত রাখতে এবং সেচ কার্যক্রম নির্বিঘœ করতে সরকার নিরলসভাবে কাজ করছে। মাঠ পর্যায়ে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করলে সঠিকভাবে সহায়তা পৌঁছানো সম্ভব হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন