হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী ও সমাবেশ

দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী ও সমাবেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 59 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
ইসলামী ছাএ শিবিরের ৪৯ তম প্রতিষ্টা বার্ষিকীতে দেবহাটা উপজেলা শাখা আজ শুক্রবার বিকাল চারটায় র‍্যালী, ও সমাবেশ করেছে। বিপুল সংখ্যক নেতা,কর্মি ও সমর্থকদের অংশ গ্রহনে উপজেলার সখিপুর ও পারুলিয়ায় সড়ক প্রদক্ষীন শেষে পারুলিয়া বাসস্ট্রান্ডে সমাবেশ করে। ছাত্রশিবিরের দেবহাটা উত্তর শাখার সভাপতি রোকনুজ্জান রোকন’র সভাপতিত্বে ও দেবহাটা দক্ষিণ শাখার সভাপতি আবু সাঈদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মো. নাজমুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার অর্থ সম্পাদক মো. মতিউর রহমান, জামায়াতে ইসলামীর দেবহাটা উপজেলা শাখার আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এ এইচ এম ইমদাদুল হক,জামায়াত নেতা মাওঃ দেলোয়ার হোসেন, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ছাত্রশিবিরের খুলনা মহানগরীর সাবেক নেতা মাওলানা মোজাহিদুল আলম, দেবহাটার সাবেক সভাপতি শেখ মাসুদ রানা, দেবহাটা দক্ষিণ শাখার সেক্রেটারী মারুফ হোসেন, দেবহাটা উত্তর শাখার সেক্রেটারী সাফায়াত হোসেন,সাবেক শিবির আব্দুর রাজ্জাক,আব্দুর রহমান,আশিকুজ্জামান,জাহাঙ্গীর আলম মিলন প্রমূখ।
প্রধান অতিথি জেলা সেক্রেটারী নাজমুল ইসলাম বলেন, দেশের সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রশিবির কে আরো বেশী করে কাজ করতে হবে। ছাত্রসমাজের আশা-আকাঙ্খার প্রতীকে পরিণত হতে হবে।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন