হোম ফিচার দীপিকা নয়, আলিয়ার বাজিমাত

বিনোদন ডেস্ক :

বলিউডের উজ্জ্বল নক্ষত্র দীপিকা পাডুকোন। অনেক ত্যাগ পরিশ্রমের পর নিজের জায়গা তৈরি করেছেন। বলিউডের এক নম্বর নায়িকা বলতে দীপিকার নাম উঠে আসত। তবে শোনা যাচ্ছে দীপিকার সুদিন আর বেশিদিন নেই বললেই চলে।

দীপিকাকে পেছনে ফেলে এবার এই জায়গা আলিয়া ভাট নিলো বলে! শীর্ষে উঠে এসেছেন আলিয়া ভাট। এমনই গুঞ্জন বলিপাড়ায়।

রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন মহেশকন্যা আলিয়া ভাট। কাপুর খানদানের সঙ্গে ভাট পরিবারের নতুন এই বন্ধন ঘিরে উৎসাহের শেষ নেই ‘রালিয়া’ ভক্তদেরও। রণবীরের সঙ্গে এককালে দীপিকার সম্পর্ক তো কারও অজানা নয়। বিয়ের প্রস্তুতির মধ্যেই দীপিকার বিরুদ্ধে ‘যুদ্ধজয়ে’র গন্ধ পাচ্ছেন আলিয়ার অনুরাগীরা।

আলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর। এটাই নাকি আলিয়ার জয়। এমন দাবি করছে বলিপাড়া। প্রেমিকের পাশাপাশি বলিউডের এক নম্বর নায়িকার আসনও নাকি আলিয়াকে ছেড়ে দিতে হয়েছে দীপিকাকে।

বলিউডের নামকরা পরিচালক সঞ্জয় লীলা ভান্সালী। বর্তমানে এই পরিচালকের প্রিয় বলিউড নায়িকা নাকি আলিয়া? বলিপাড়ার জোর কানাঘোষা চলছে, দীপিকা সরিয়ে সে জায়গা দখল করেছেন আলিয়া। অথচ ‘গলিয়োও কি রাসলীলা রামলীলা’র পর ভন্সালীর ‘বাজিরাও মস্তানি’ বা ‘পদ্মাবত’ এর মতো সিনেমাতে দেখা গিয়েছে দীপিকাকে।

সম্প্রতি আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ তেও নাকি দীপিকাকেই ভেবেছিলেন ভান্সালী। তবে ভান্সালীর কাছে নাকি মোটা পারিশ্রমিক চেয়ে বসেন দীপিকা। আর এই কারণেই হাত ছাড়া হয়ে যায় সুযোগ। তবে ভান্সালীর কাছ থেকে ‘গাঙ্গুবাঈ ’এর প্রস্তাব গেলে নাকি লুফে নিয়েছিলেন আলিয়া। বলেছিলেন যে পারিশ্রমিক নয়, ভান্সালীর সঙ্গে কাজ করাটাই তার লক্ষ্য।

বক্স অফিসে সাফল্য পেয়েছে ‘গাঙ্গুবাঈ ’। মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে তা। তবে এই প্রথম নয়। বক্স অফিস ইন্ডিয়া নামে একটি ওয়েবসাইটের দাবি, নারীকেন্দ্রিক বিষয়বস্তু নিয়ে দু’টি ১০০ কোটির সিনেমা উপহার দিয়েছেন আলিয়া।

২০১৯ সালেও ‘রাজি’ সিনেমা দিয়ে বাজিমাত করেছিলেন আলিয়া। মেঘনা গুলজারের সে সিনেমা নাকি এ দেশে ১২২.৩৯ কোটি টাকার ব্যবসা করেছিল। তারপর এস এস রাজামৌলীর ‘আরআরআর’-এ স্বল্প সময়ের জন্য তার উপস্থিতি থাকলেও চোখে পড়েছেন। বক্স অফিসে সে সিনেমা হাজার কোটি তুলে নিয়েছে। ফলে আলিয়া যে বলিউডে নতুন রানি, তেমন দাবিই জোরালো হচ্ছে

সম্পর্কিত পোস্ট

মতামত দিন