হোম জাতীয় দশ দিনেও দাবি আদায় হয়নি চা শ্রমিকদের

জাতীয় ডেস্ক :

আন্দোলনরত চা বাগানের শ্রমিকদের সঙ্গে শ্রম অধিদফতর ও মালিক পক্ষের দফায় দফায় বৈঠক করেও মজুরি বৃদ্ধিতে কোনো সুরাহা না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রেখেছেন শ্রমিকরা।

মজুরি বৃদ্ধির দাবিতে দশম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন চা বাগানের শ্রমিকেরা। আন্দোলনরত শ্রমিকের কণ্ঠে কণ্ঠে শুধুই কষ্ট। শিশুদের খাদ্য, লেখাপড়া, বাজারহাট কিছুই করা সম্ভব হচ্ছে না ১২০ টাকায়।

শনিবার থেকে পূর্ণদিবসের কর্মবিরতি আগে তিনদিন দুঘণ্টার কর্মবিরতি করে মালিকপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয় লাগাতার কর্মবিরতির পাশাপাশি আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা।

পরিস্থিতি নিরসনে আন্দোলনরত শ্রমিক নেতাদের সঙ্গে মঙ্গলবার (১৬ আগস্ট) শ্রীমঙ্গলে এবং বুধবার ঢাকার শ্রম ভবনে দফায় দফায় বৈঠক করেন শ্রম অধিদফতরের মহাপরিচালক ও মালিক পক্ষ। কিন্তু তাদের দাবি মেনে না নেয়ায় কর্মবিরতি চালিয়ে যাওয়ায় ঘোষণা দেন শ্রমিকরা। বৈঠকে যোগ দিয়ে সিলেটে ফিরে এসে জানালেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি শাখার সভাপতি রাজু গোয়ালা।

বর্তমান মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে তিনশো টাকায় উন্নীত করার দাবিতে ৯ আগস্ট থেকে দেশের ২৪১ চা বাগানের লক্ষাধিক শ্রমিক আন্দোলন চলিয়ে যাচ্ছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন