নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরার তালায় রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩জুন) সকালে তালা উপজেলা চত্বর থেকে রালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় চত্বরে এসে কেককাটা ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
উপজেলা আ’লীগ সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সাবেক সংসদ ও সাবেক সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি ইজ্ঞিনিয়ার শেখ মুজিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের যুগ্ম- সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র , তালা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ও জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের উপ -প্রচার সম্পাদক ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু , উপজেলা ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিলন রায়, সাধারন সম্পাদক ফারদিন এহসান দ্বীপ, স্বেচ্ছাসেবক আহবায়ক আনোয়ার হোসেন, কৃষকলীগের সভাপতি ময়নুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় তালা উপজেলার১২টি ইউনিয়নের আ’লীগ যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
