নিজস্ব প্রতিনিধিঃ
তালার খলিষখালীতে পানিতে ডুবে ১৭ মাস বয়সী এক শিশুর মৃৃত্যু হয়েছে। নিহত শিশু কৈখালী গ্রামের রথিকান্ত সরকারের মেয়ে অঙ্কিতা সরকার(১)।
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৯ দিকে খেলার ছলে শিশুটি বাড়ির পাশে টিউবয়েলের পানিভর্তি ড্রেনে পড়ে যায়। পরবর্তীতে শিশুটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃৃত্যু ঘটে। তার এই অকাল মৃত্যুতে গোটা পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইউনিয়ন আওয়ামীলীগ যু্বলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
s
