হোম জাতীয় ঢামেকে কয়েদির মৃত্যু

জাতীয় ডেস্ক :

ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দী নুর ইসলাম (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. মামুন জানান, বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন নুর ইসলাম নামে ওই হাজতী। চিকিৎসার জন্য তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেলে এর আগে কয়েক দফায় তার চিকিৎসা করানো হয়। বিকেলে কারাগারে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কোন মামলার আসামি ছিল তা জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম অনু মিয়া। আর তার হাজতী নম্বর ৩৭৯/২২।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন