হোম জাতীয় ঢাকায় গ্যাসের চাপ কম থাকবে সোমবার

জাতীয় ডেস্ক :

তিতাস গ্যাসের পাইপ লাইনের কাজের জন্য সোমবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

রোববার (১৭ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেমরা সিজিএস, নন্দীপাড়া টিভিএস এবং তেজগাঁও টিভিএস’র পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল সোমবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন