হোম অন্যান্যসারাদেশ ডুমুরিয়ায় যুবতী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

ডুমুরিয়ায় যুবতী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

কর্তৃক
০ মন্তব্য 184 ভিউজ

খুলনা অফিস :

২৪ বছরের এক যুবতী গণধর্ষনের শিকার হয়েছে। ঘটনাটি ঘটে খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের আরাজি ডুমুরিয়ায়। এ ঘটনায় বুধবার রাতে থানায় একটি গণধর্র্ষণের মামলা হয়েছে। পুলিশ দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলা খর্নিয়া ইউনিয়নে বামুন্দিয়া গ্রামের জনৈক যুবতী গত সোমবার রাতে, ডুমুরিয়া সদর ইউনিয়নের আরাজী ডুমুরিয়া গ্রামে তার আত্তীয় মোঃ হুসাইনের বাড়িতে বেড়াতে আসে।

ওই রাতে ৫-৬ বখাটে যুবক হুসাইনের বাড়ির সকলকে জিম্মি করে ওই যুবতীকে হুসাইনের বাড়ি থেকে তুলে নিয়ে পার্শ¦বর্তী একটি চিংড়ি ঘেরের বাসায় নিয়ে তাকে হাত, পা ও মুখ বেঁধে পালাক্রমে গণধর্ষণ করা হয়। ওই রাতেই স্থানীয় গ্রামবাসী জ্ঞানহীণ অবস্থায় যুবতীকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বুধবার রাতে ধর্ষিতা যুবতী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এ ঘটনায় বুধবার রাতে গণধষর্নের সাথে জড়িত, পুলিশ আরাজী ডুমুরিয়া গ্রামের মুজিবুর রহমান মোড়লের ছেলে আব্দুর রব (২২) ও রফি মোড়লের ছেলে রেজাইল ইসলাম মোড়লকে (২৬) গ্রেপ্তার করা হয়। ডুমুরিয়া থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, দুই ধর্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন