তাজমুল, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছা উপজেলার কৃতি সন্তান (গ্লোবহাউজ) ডাঃ চৌধুরী হাবিবুর রহমান আজ ভোর রাত্রে সোয়া তিনটায় তাঁর ঢাকার বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন! আজ ২৫/০৯/২০২১ তারিখে, শনিবার, বাদআসর বনানী মসজিদ ঢাকায় উনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তিনি ইংল্যান্ড থেকে লেখাপড়া করে এসে এলাকার মানুষের হক আদায় করার চিন্তা থেকে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে এলাকার মানুষকে বিনা পয়সায় চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি অসংখ্য গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি দিয়ে আসছেন।
ডাঃ চৌধুরী হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ঝিকরগাছার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন।
এসময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন বলেন, ডাঃ চৌধুরী হাবিবুর রহমানের মত ভাল মানুষ খুবই কম দেখেছি, তাহার মত মহৎকর্ম মানুষের মৃত্যু আমাদের অপূরণীয় ক্ষতি। আমি ও আমার পরিবার তাহার চিকিৎসায় কৃতজ্ঞ। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
