হোম জাতীয় টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা, ছিনতাইকারীকে জাপটে ধরলেন শারমিন

জাতীয় ডেস্ক :

ঝালকাঠি পোস্ট অফিস থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে জাপটে ধরে ফেললেন এক নারী। পরে ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

রোববার (২ অক্টোবর) দুপুরে শহরের প্রধান ডাকঘরে এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারীর নাম ঝন্টু শেখ। তিনি বরিশালের কালিজিরা এলাকার আবু বক্কর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নলছিটি উপজেলার দক্ষিণ কামদেবপুর গ্রামের শারমিন আক্তার ২ লাখ টাকা সঞ্চয়পত্র কেনার জন্য ঝালকাঠি শহরের প্রধান ডাকঘরে যান। তার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ওই নারী চিৎকার করে ছিনতাইকারীকে জাপটে ধরেন। এ সময় ছিনতাইকারী ঝন্টু শেখকে আটক করে উপস্থিত জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ঝালকাঠি থানার এসআই গোতম চন্দ্র ঘোষ জানান, আটক ছিনতাইকারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাকে প্রধান ডাকঘর থেকে থানায় আনা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন