ঝিনাইদহ প্রতিনিধি :
জমি বিক্রির টাকা কে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুরে ছেলের বউকে কুপিয়ে জখম করে নিজেই আতহত্যা করেছে শ্বশুর আব্দুল গনি(৬৫)।
এলাকাবাসী জানান, উপজেলার রামচন্দ্র পুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে আব্দুল গনি নিজে জমি বিক্রি করে কিছু টাকা ছেলেকে দেন এবং অবশিষ্ট টাকা নিজের কাছে রাখেন।
এ নিয়ে ছেলের বউ নয়ন তারার সাথে গতকাল সোমবার সন্ধাই পারিবারিকভাবে তর্কবির্তক হয়, এক পর্যায়ে শ্বশুর ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ছেলের বউ নয়নতারাকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর পরে যশোর হাসপাতালে রেফার্ড করে। এর পর রাতে শ্বশুর আব্দুল গনি নিজেই বিষপান করে আত্মহত্যা করে ।
এদিকে নয়নতারাকে উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে ঢাকাতে প্রেরণ করা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনাই একটি জিডি হয়েছে ও লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।
