হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

ঝিনাইদহ অফিস :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়নের ২০২২-২৩ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। কোল্লা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ১ কোটি ৩১ লক্ষ ৫৩ হাজার ৭ শত ৪৬ টাকার বাজেট ঘোষনা করেন ৩ নং কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।

এতে অংশগ্রহন করেন কোলা ইউনিয়নের সচিব হাফিজুর রহমান, ১ নং ওয়ার্ড সদস্য দিলিপ কুমার বিশ্বাস, ২ নং ওয়ার্ড সদস্য আমিরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সদস্য চান্নু মিয়া, ৬ নং ওয়ার্ড সদস্য ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন শেখ, ৭ নং ওয়ার্ড সদস্য আরিফুল ইসলাম, রুহুল আমিন, ফারুক হোসেন, তাজউদ্দিন শেখ মাসুদ রানাসহ এলাকার সুধীজন ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন