হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহের কালীগঞ্জে পাটক্ষেতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ কালীগঞ্জে জোরপূর্বক পাটক্ষেতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে (১১) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রায়গ্রাম পাটক্ষেতে এ ঘটনা ঘটে।

অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন ঢাকালেপাড়া ও দুই জন বলিদাপাড়া এলাকার ।

এ ঘটনায় গেল রাতের দিকে কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে ভিকটিমের মা।

ভিকমিটের মা জানায়, শুক্রবার বিকেল ৪ টার দিকে ওষুধ ও আম কেনার জন্য বাজারে আসে। সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায়,পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে রাত ৯ টার দিকে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করে। গেল রাত ২ টার দিকে থানা পুলিশ স্কুল ছাত্রীকে রায়গ্রাম এলাকা থেকে উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, ভিকটিমের মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন