হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহে করোনায় মারা গেছেন ৪ জন , বেড়েছে করোনায় সুস্থতার সংখ্যা, কমছে মৃত্যু ও আক্রান্তের হার

ঝিনাইদহ প্রতিনিধি :

সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে করোনায় মারাগেছেন ৪ জন । বেড়েছে করোনায় সুস্থতার সংখ্যা। একই সাথে কমছে মৃত্যু ও আক্রান্তের হার।

গত ২৪ ঘন্টায় করোনায় ১ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়ে ৮৭ জন। আক্রান্তের হার ২৭.২৮ ভাগ।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ১১৭ রোগী ভর্তি রয়েছে। চিকিৎসাধীন রোগীদের শারিরীক অবস্থা ভালো। এছাড়াও গত ২ দিন সুস্থতা সংখ্যা বেড়েছে।

কয়েকদিন আগেও যেখানে হাসপাতালের বারান্দায় রোগী চিকিৎসা নিয়ে সেখানে বর্তমানে ওয়ার্ডের অনেক বেড খালী রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন