ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর জৈষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সংস্কৃতি সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল। ৭২ তম জম্মদিন উপলক্ষে ঝিকরগাছায় পৌর যুবলীগ, সদর ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে জন্মদিন পালন ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শাহীন কবির আহ্বায়ক-ঝিকরগাছা সদর ইউনিয়ন যুবলীগ,ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক-মোঃ আলিমুল মৃধা, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর যশোর জেলা শাখার যুগ্নআহবায়ক শাওন রেজা খোকা, পৌর যুবলীগের সদস্য-আল মামুন মাহী, সাইদুর রহমান ড্যানী,ছাত্রলীগ নেতা তানভির আহমেদ রাব্বি, শাহীন রেজা , স্বদেশ রেজা , সাকিব হোসেন , সানি হোসেন , অনিক হোসেন , রাব্বি হাসান , রিয়াদ , আলামিন , প্রমুখ।
