তাজমুল, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী জামাল উদ্দিন (৪৯) কে আটক করা হয়েছে। সে উপজেলার গোয়ালহাটি গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে ৷
এসময় তার কাছ থেকে পাঁচশ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের টাকা জব্দ করা হয়।
পুলিশ জানান, শনিবার রাতে এস.আই সুমন বিশ্বাসের নেতৃত্বে আসামীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় গাঁজা বিক্রয়ের নগদ ১৬১৫০ টাকা ও পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে ঝিকরগাছা ও চৌগাছা থানায় চারটি মাদক মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিচারিক কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
