তাজমুল, ঝিকরগাছা :
ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের নৌকার মাঝি বাবু গোবিন্দ চ্যাটার্জীকে বিজয়ের লক্ষ্যে সন্ধ্যার পরে উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বিশেষ মতবিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোনাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার আদম শফিউল্লাহ, শংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ধাবক, শংকরপুর ইউনিয়নের নৌকার মাঝি বাবু গোবিন্দ চ্যাটার্জী, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম পশারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহান আলী, শংকরপুর ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুনসুর আলী, যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক জাহিদ হাসান পলাশ, যুগ্নআহবায়ক শাহিন কবির, যুবলীগ নেতা সাগর হোসেন, যুবলীগ নেতা আরিফুল ইসলাম সহ শংকরপুর ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
