ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সামগ্রী প্রদান করেছেন ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাওন রেজা খোকা।
সোমবার সকালে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রশিদুল আলমের হাতে এসব তুলে দেয়া হয়। এসময় একটি অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক দেওয়া হয়।
জানতে চাওয়া হলে, মানবতার ফেরিওয়ালা সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাওন রেজা খোকা বলেন, ঝিকরগাছায় আশংকাজনক ভাবে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় এই কার্যক্রম শুরু করেছি। ঝিকরগাছায় করোনা সংক্রমণ অনেক বেড়ে গেছে। গ্রামের মানুষ এর ভয়াবহতা সম্পর্কে অবগত থাকলেও উদাসিন মনোভাব দেখাচ্ছে। সুতরাং আমাদের সকলের উচিত সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়মিত মাস্ক ব্যবহার করা।
এসময় উপস্থিত ছিলেন-ঝিকরগাছা উপজেলা যুবলীগ কর্মী-মালেক গাজী,ইমামুল হোসেন,রাজন,শংকরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক মোঃ কাজল ইসলাম,আরিফুল ইসলাম সহ আরো অনেকে।
