হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদা উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

পরে সকাল ৮ টায় স্থানীয় শেখ রাসেল মিনিপার্ক স্টেডিয়াম চত্তরে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এসময় পুলিশ, আনসার ও ভিডিপি, জেলা পুলিশ,বয়েস স্কাউট’স, গার্লস স্কাউট’স সদস্যরা এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবাররে সদস্যগণের সংবর্ধনা দেয়া হয়। জাতির শান্তি,সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তবে করোনাভাইরাসের প্রভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে করা হয়েছে সব আয়োজন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন