ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে ধর্মীয় প্রেক্ষাপটে পুরোহিত দের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ধর্মীয় ও আর্থ-সামাজিক মূল্যোবোধ বিষয়ক প্রশিক্ষণে , ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় ঝালকাঠি জেলায় ২০২২ ব্যাজে ২৫ জনকে নিয়ে হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবা, এবং ভূমি আইন , আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়ে ৯ দিন ধারাবাহিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ কার্যক্রম বরিশাল আঞ্চলিক শাখার শ্রী জয়ন্ত চক্রবর্তীর সঞ্চালনায় শ্রীমতি চম্পা সেন জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ কার্যক্রম, বরিশাল আঞ্চলিক কার্যালয় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি শ্রী ভানু লাল দে সম্মানিত ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ।
বিশেষ অতিথি প্রফেসর ডাক্তার অসীম কুমার সাহা সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সহ-সভাপতি নির্মল কুমার তরুণী, ঝালকাঠি জেলা শাখা ও শ্রী তরুণ কর্মকার সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখা বক্তারা বলেন এই ট্রেনিং এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী মাননীয় শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে আগামী বিশ্বের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে হিন্দু পুরোহিতদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করেন তাতে করে তারা আগামীতে যেন তাদের দক্ষতার সাথে সাথে এ ট্রেনিং এর মাধ্যমে আরো দক্ষতা বৃদ্ধি পাবে বলে এই আশাবাদ ব্যক্ত করেন।
