নিজস্ব প্রতিনিধি :
জেলা লেডিস ক্লাব সাতক্ষীরার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা লেডিস ক্লাবের আয়োজনে সোমবার সকালে ক্লাব চত্বরে উক্ত শীত বস্ত্র বিতরন করা হয়।
সাতক্ষীরা জেলা লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্মী মিসেস জেসমিন জাহানের সভাপতিত্বে শীতবস্ত্র কম্বল বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা লেডিস ক্লাবের সহ-সভানেত্রী ও জেলা পুলিশ সুপার পত্মী নাদিয়া আফরোজ, জেলা পরিষদ চেয়ারম্যান পত্মী ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস সালেহা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্মী মিসেস মাহেনুর আক্তার টুম্পা, আরডিসি পত্মী মিসেস জেরিন লিসা, সহকারী কমিশনার কৃষ্ণা রায়, জেলা মহিলা অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ।
এসময় গরীব দুঃস্থ্য ও অসহায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় সাতক্ষীরা জেলা লেডিস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ- জোহরা।
