হোম অন্যান্যসারাদেশ জেলা আ”লীগের সভাপতির সাথে দলীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

 

নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটায় জেলা আ”লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর হকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতিও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য এডভোকেট মোহাম্মদ হোসেন।

সোমবার সকালে পাটকেলঘাটা বাজারে যুবলীগের অস্থায়ী কার্যলয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী মাহবুব হোসেন মিন্টু, উপজেলা সৈনিক লীগের আহবায়ক শেখ টিপু সুলতান, সৈনিকলীগ নেতা দীপক কুমার ঘোষ, উপজেলা তরুন লীগের আহবায়ক মেহেদি হাসান, কৃষকলীগ নেতা শেখ আব্দুর রহমান, বাবলু রহমান, সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মারুফ হোসেন, পাটকেলঘাটা যুব ক্রীড়া ক্লাবের সহ সভাপতি শেখ তুহিন হোসেন, শেখ আল আমিন প্রমুখ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন