নিজস্ব প্রতিনিধি :
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ঝুকিপূর্ণ এলাকা স্বচক্ষে দেখতে ডেনমার্কের রাজকৃমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন এক দিনের সফরে আগামী বুধবার (২৭ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় জনপদে আসছেন। রাজকুমারীর ভ্রমণ সফল করতে ইতিমধ্যে সেখানে প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় প্রশাসন। তার আগমনকে ঘিরে সেখানে সাজ সাজ রব পড়ে গেছে।
জেলা তথ্য অফিস থেকে দেয়া সফরসূচি অনুযায়ী জানা যায়, রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বুধবার সকাল সাড়ে ৯টায় শ্যামনগরের টাইগার পয়েন্টে হেলিকপ্টার থেকে নামবেন। এরপর গাড়িতে চড়ে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রাম পরিদর্শনে যাবেন। ১৫ থেকে ২০ মিনিট ওই জনপদে পাঁয়ে হাটবেন এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনগোষ্ঠীদের এলাকা পরিদর্শন করবেন।
জলবায়ু ঝুঁকিপূর্ণ বসবাসরত জনগোষ্ঠীর এলাকায় অবস্থিত সাইক্লোন সেন্টার ও বেঁড়িবাঁধ পরিদর্শন করবেন এবং বাঁধের পাশে বসবাসকারি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ লোকজনের সাথে কথা বলবেন। দুপুরে তিনি স্থানীয় বরসা রির্সোটে মধ্যহ্নভোজ করবেন। এর আগে তিনি সিাংবাদিকদের সাথে কথা বলবেন। এছাড়া তিনি সুন্দরবন ভ্রমণ করবেন এবং বনবিভাগের লোকজনের সাথে কথা বলবেন।
সফরসূচি অনুযায়ী আরো জানা যায়, রাজকুমারী উপজেলার সুন্দরবনের কোলে গড়ে ওঠা ‘আকাশ লীনা ইকো ট্যুরিজম’ সফর করবেন। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকা পরিদর্শন করবেন বলে শ্যামনগর উপজেলা প্রশাসন ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, রাজকুমারির আগমনকে ঘিরে শ্যামনগরে সাজসাজ রব পড়ে গেছে। কুলতলী এলাকার ইটেরসোলিং রাস্তার দ্রুত সংস্কার ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সরেজমিনে প্রস্তুতির কাজ দেখাশুনা করছেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ। গোটা বিষয় তদারকি করছেন মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা।
