হোম জাতীয় চাঁদাবাজির অভিযোগে ৪ হিজড়া গ্রেফতার

জাতীয় ডেস্ক :

রাজধানীর গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে চার হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হিজড়ারা হলেন: মৌসুমী (৩২), অনিকা (১৯), তুলী (২৪) ও দুলী (২৫)।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন গণপরিবহনে চাঁদাবাজি করতেন। তাদের দাবি করা টাকা না দিলে তারা কাউন্টার এবং গাড়িতে রীতিমতো তাণ্ডব চালাতেন। যাত্রীদের সঙ্গেও অশ্লীল আচরণ করতেন।

শনিবার সকালে অভিযুক্তরা উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে ২ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন।

একপর্যায়ে তিনি ৫০০ টাকা দিতে রাজি হন। কিন্তু তারা তাদের দাবি করা টাকার জন্য অনড় থাকেন। একপর্যায়ে তারা জিয়াউল হকের পকেট থেকে ১০১০ টাকা নিয়ে নেন এবং আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারজুড়ে হইহুল্লোড় করতে থাকেন।

শেষে তিনি পুলিশকে জানালে পুলিশ গিয়ে চারজনকে গ্রেফতার করে। এ ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন