জাতীয় ডেস্ক :
রাজধানীর চকবাজারের ইমামগঞ্জে একটি টাওয়ারে প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের সংবাদে পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, মিটফোর্ড হাসপাতালের বিপরীত পাশে একটি ভবনের তৃতীয় তলায় প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
সেই সঙ্গে আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কেও কিছু জানাতে পারেননি তিনি।
