হোম ফিচার গাইবান্ধার গোবিন্দগঞ্জে টাইম বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার, বোমা ডিস্পোজাল ইউনিট তলব

সংকল্প ডেস্ক :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রামে কৃষক লীগ নেতা মেহেদী হাসান হিসাবের বাড়ির পাশে নির্মাণাধীন দোকানের দেয়ালের ফুটো(ফুকার) থেকে টাইম বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে। সিহাব দাড়িয়াপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি কামারদহ ইউনিয়ন কৃষক লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

পুলিশ জানায়, মেহেদী হাসান এর বাড়ির সামনে একটি নির্মাণাধীন দোকানের ইটের ঘরের দেয়ালের ফুটায় সকালে বোমা সাদৃশ্য বস্তটি দেখতে পায় পরিবার ও আশপাশের লোকজন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ. কে. এম মেহেদী হাসান জানান, টাইম বোমা সাদৃশ্য বস্তটি আমাদের দৃষ্টিতে সক্রীয় নয়। পুরো ঘটনাটি তদন্ত চলছে।

এছাড়াও কিভাবে এই বোমা সাদৃশ্য বস্তটি মেহেদী হাসানের বাড়ির সামনে নির্মাণাধীন দোকানের দেয়ালের ফুটোতে এলো তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে সেনাবাহিনী ও র‌্যাবের বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা জানান, আসলে এটি পরীক্ষার পর জানা যাবে এটি আসলে কি ধরণের বস্তু!

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন