গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি :
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজ) এর সাবেক সভাপতি মরহুম আলতাফ মাহমুদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন গলাচিপা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে গিয়ে সাংবাদিকবৃন্দ মরহুম আলতাফ মাহমুদের কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন, জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার শংকর লাল দাশ, গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমান, সমকালের গলাচিপা প্রতিনিধি মু. কাওসার, কালের কণ্ঠের প্রতিনিধি সাইমুন রহমান এলিট, মানবকণ্ঠের প্রতিনিধি আল মামুন, দৈনিক জনতা’র প্রতিনিধি রিপন বিশ্বাস, ভোরের পাতার প্রতিনিধি মো. হাফিজ, শিশির রঞ্জন হাওলাদার ও এশিয়ান টিভির রাঙ্গাবালী প্রতিনিধি মো. আইউব, পলাশসহ বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ। কবর জিয়ারতের পর মোনাজাত শেষে আলতাফ মাহমুদরে স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
s
