হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় শতকন্ঠে ঐতিহাসিক ৭-ই মার্চের ভাষন প্রচার বিভিন্ন কর্মসূচী পালন।

গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি :

১৯৭১ সালে ৭-ই মার্চ ঐতিহাসিক বঙ্গবন্ধুর রেস-কোর্স ময়দানে ও বিশ্বে সমাদৃত ভাষন টি রাষ্ট্রীয় ভাবে ৫০ বছর পূর্তি সূবর্ণ্য জয়ন্তী উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসন,বাংলাদেশ পুলিশ গলাচিপা থানা ও আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে দিবসটি পালন করেন। কর্মসূচীর মধ্যে উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, ভাষার প্রচার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীদের শতকন্ঠে উচ্চারনে তুরস্ক ফ্রেন্ডসীপ স্কুল মাঠে বর্নাঢ্য ৭ই মার্চের ভাষন পাঠ করা হয়।

পরে পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, মেয়র আহসানুল হক তুহিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুল ইসলাম, মুক্তি যোদ্ধা সংসদ প্রতিনিধি মো. নিজাম উদ্দিন তালুকদার, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন সহ সরকারি কর্মকর্তা, গণমাধ্যম-কর্মীবৃন্দ। আলোচনা সভার শেষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

এছাড়া গলাচিপা থানা পুলিশ বাহিনীর আয়োজনে বিকাল ৩টায় থানা কমপ্লেক্রে ৭ই মার্চের ভাষনের আনন্দ উৎযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন সহ পুলিশ কর্মকর্তারা বক্তব্য রাখেন । পরে ৭ই মার্চের ভাষনের আনন্দ উৎসবে উপস্থিত সকলকে মিষ্টি বিতরণ করা হয়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন