হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
“শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি” এই শ্লোগানে  জাতির জনকের সপ্নেগড়া ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম। দীর্ঘ ৭৩ বছরের গৌরব ও সাফল্যের এক ঐতিহ্যবাহি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
সেই সংগঠনের উদ্যেগে  গলাচিপায় ছাত্রলীগের আয়োজনে সোমবার সকাল ১১টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌরমেঞ্চ আনুষ্ঠানিক ভাবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক ও স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ করে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। পরে ছাত্রলীগের উপজেলা পর্যায়ে সকল ছাত্রলীগের নেতা কর্মীদের উপস্থিতিতে সমাবেশ  ও আনুষ্ঠানিক ভাবে কেক কেঁটে ছাত্রলীগ কর্মীরা উৎসব করে।
এসময় উপজেলা ছাত্রলীগ সভাপতি শরীফ আহম্মেদ আসিফ, এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনের সঞ্চলনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, প্রধান বক্তা হিসাবে বক্ততব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যা মু. সাহিন শাহ্।
আরো উপস্থিত ছিলেন, গলাচিপা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মাজিয়া নিতু, আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, সাবেক ছাত্র নেতা মো. রেজাউল করিম, বীরমুক্তি যোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, সাবেক ছাত্র নেতা মাঈনুল ইসলাম রনো, ছাত্র লীগের সাবেকনেতা বৃন্দ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ কর্মী ও সুধী সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বর্তমান শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রমকে এবং স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে সকলকে ঐক্য বদ্ধ ভাবে দেশের গণতন্ত্র ও উন্নয়ন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে কাজ করার অংগীকার ব্যক্ত করেন।
s
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন