হোম অন্যান্যসারাদেশ গলাচিপা পৌর মেয়র দ্বিতীয়বার নৌকা নিয়ে বিজয়ী

 

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে গলাচিপা পৌরসভায় প্রথম বার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আহসানুল হক তুহিন ৬ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকের মু. মামুন আজাদ পেয়েছেন ৪ হাজার ৫৩৮। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাজমুল হুদা রিপন হাতপাখা ৭৯৭ ভোট পেয়েছেন।

এদিকে সাধারন কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মো. সোহাগ মিয়া, ২ নম্বরে গোলাম সরোয়ার আখি ৩ নম্বরে শাহাবুদ্দিন সিকদার, ৪ নম্বরে সুশীল চন্দ্র বিশ^াস, ৫ নম্বরে মোঃ রফিকুল ইসলাম সুমন, ৬ নম্বরে আবুল খায়ের বাবলু, ৭ নম্বরে সমির কৃষ্ণ পাল, ৮ নম্বরে সাহেব আলী মাতব্বর, ৯ নম্বরে মো. আল মামুন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ মোসা. সাহিদা নম্বরে ৪,৫,৬ সালমা সুলতানা, ৭,৮,৯ নম্বরে শামীমা কাদের রোজী আক্তার। বেসরকারিভাবে এদের নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

তথ্য সূত্রে গলাচিপা পৌরসভায় মোট ভোটার ১৬৩৪০জন। ভোট প্রদান করেছেন ১১৬৯২ জন। প্রদত্ত প্রদানের শতকরা ৭১.৫৫% ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন