হোম অন্যান্যসারাদেশ খুলনার খালিশপুরে এক কিশোরের লাশ উদ্ধার

খুলনার খালিশপুরে এক কিশোরের লাশ উদ্ধার

কর্তৃক
০ মন্তব্য 132 ভিউজ

খুলনা অফিস :
খুলনা মহানগরীর খালিশপুর থেকে মোঃ আকাশ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে খালিশপুর থানার সাথে লাগোয়া জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের গ্যারেজ রুম থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তাকে উদ্ধার করে ।
এলাকাবাসি সুত্র জানায়, নগরীর খালিশপুর থানাধীন আলমনগর এলাকার গনি সরদারের বাড়ির ভাড়াটিয়া মোঃ আলম হোসেনের ছেলে মোঃ আকাশকে গতকাল থেকে খুজে পাওয়া যাচ্ছিল না। পরে রবিবার পরিবারের লোকজন জানতে পারে তাদের কিশোর ছেলে আকাশ তার বন্ধুদের সাথে রাতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিত্যক্ত গোডাউনে বৈদ্যুতিক তার চুরি করতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। বিষয়টি পুলিশকে জানালে, থানা পুলিশ ফায়ার সাভিসের মাধ্যমে কিশোরের লাশ উদ্ধার করে। খালিশপুর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত কিশোরের মুখ দিয়ে ফেনা বের হতে দেখা গেছে। তবে আঘাতের চিহ্ন পাওযা যায়নি। মৃত্যুটি রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ। পুলিশ উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল র্মগে পাঠিয়েছে। মেডিকেল রিপোর্টের পর ঘটনাটি হত্যা না অন্যকিছু তা বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন