কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরের পূর্বাংশের ২৭ বিলের পানি সরানোর দাবিতে বুধবার সকালে কেশবপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন যশোর জেলা ওয়ার্কার্স পার্টির নেতা এডভোকেট আবু বক্কার সিদ্দিকী, বাবর আলী গোলদার, মাসুদা বেগম বিউটি, ইউপি সদস্য বৈদ্যনাথ সরকার, আব্দুল গাফফার প্রমুখ। বক্তারা অবিলম্বে পানি অপসারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
