স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
সোমবার বিকেলে কেশবপুরের সাতবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে। সাবেক মেম্বার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানা বিএনপির আহ্বায়ক কাউন্সিলর মশিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, চেযারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান, হুমায়ুন কবীর সুমন।
বক্তব্য রাখেন সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, রেজাউল ইসলাম প্রমুখ। সভায় অতিথিবৃন্দ বিএনপির সদস্য সংগ্রহ ফরম তুলে দেন নেতা কমৃীদেও হাতে।
