হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে সাপের কামড়ে এক জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরে সাপের কামড়ে ইজাহার আলী গাজী (৭৫) নামের এক জনের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুরখালী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইফাজতুল্যা গাজীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতি দিনের ন্যায় রবিবার রাতে ইজাহার আলী গাজী বারান্দায় ঘুমিয়ে পড়ে। ভোর ৪ ঘটিকার দিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি বাহিরে যান। সেখান থেকে ফিরে বারান্দায় উঠলে তাকে বিষধর সাপে কামড়ে দেয়। এরপর অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খুলনায় যাওয়ার প্রতিমধ্যে সোমবার সকালে তার মৃত্যু হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন