স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষে দলীয় কার্যালয়ে আলোচনাসভা, দোয়া মাহফিল ও দরিদ্রদেও মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সকালে দলীয় কার্যালয়ে থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে ও পৌর বিএনপি নেতা শেখ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস।
আলোচনায় অংশ নেন বিএনপি নেতা প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান, রেজাউল ইসনলাম, নুরুজ্জহামান চৌধুরী, আফজাল হোসেন বাবু,আলমগীর সিদ্দিকী, আব্দুল হালিম অটল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল আলম বুল বুল , কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, পৌর যুবদলে আহ্বায়ক গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল রানা বাবু,মেহেদী হাসান, শাহ আলম ,জাহাঙ্গীর হোসেন পলাম, ছাত্রদল নেতা আজিজুর রহগমান, অহিদুল ইসলাম অন্তু, হাবিবুর রহমান ইমন প্রমুখ।
আলোচনাসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত নের্তৃবৃন্দ দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। অপর দিকে নবগঠিত জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক নজরুল ইসলামের নের্তৃত্বে কেশবপুর শিশু সদনে এতিমদের মাঝে দুপুরে খাদ্য বিতরণ করা হয়।
