স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাস বীর নিবাস নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন যশোর -৬ আসনের এমপি শাহিন চাকলাদার।
বুধবার বিকেলে উপজেলার সুজাপুর গ্রামে ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।
একই দিনে এমপি শাহিন চাকলাদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নুতন একটি এ্যাম্বুলেন্সের চারি হস্তান্তর করেন।
