হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে বাবা-ছেলের উপর হামলার ঘটনায় : ২ আটক

কেশবপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুরে থানা পুলিশের অভিযানে জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও ছেলের উপর হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানা পুলিশ মঙ্গলবার ভোরে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ফতেপুর গ্রাম থেকে হামলার সাথে জড়িত থাকা আসামী ওই গ্রামের মৃত আব্দুল জালাল শেখের ছেলে আব্দুল গফুর (৩২) ও মোকলেচুর রহমানকে (২২), আটক করে। জমিজমা বিরোধকে কেন্দ্র করে মাছ মারার সূচালো ঝুরি কালা, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে গত রোববার ফতেপুর গ্রামের মিজানুর রহমান শেখ (৫০) ও তার বড় ছেলে মোঃ রাসেল (২৬) ও ছোট ছেলে রায়হান হোসেনের (১৭), উপর হামলা করলে তারা মারাত্মক আহত হয়।

আহতদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক থাকায় রাসেলকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও রায়হান হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে তারা চিকিৎসাধীন আছেন। সোমবার ঘটনা উল্লেখ করে মিজানুর রহমান শেখ, বাদি হয়ে ৩ জন ও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।

কেশবপুর থানার উপপরিদর্শক লিখন কুমার সরকার জানান, অভিযোগ পেয়ে মঙ্গলবার ভোরে সঙ্গীয় ফোর্স নিয়ে ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল গফুর ও মোকলেচুর রহমানকে আটক করা হয়েছে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন