হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয়া দূর্গোৎসব পালিত

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়অ দূর্গোৎসব পালিত হয়েছে। কোথাও কোন প্রকার অপ্রতিীকর ঘটনা ঘটেনি। বুধবার দেবী বিসর্জনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে দূর্গোৎসব সমাপ্তি হয়েছে।

স্থানীয় এমপি যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ,কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা আওয়ামীলীগ নের্তৃবৃন্দকে সাথে নিয়ে পুজা মন্ডপ সমুহ পরিদর্শন করেন।

উপজেলা প্রশাসন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস ও থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা মন্ডপে যান এবং খোাঁজ খবর নেন।

অপরদিকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সাংবাদিক শ্যামল সরকার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক খোজ খবর নেন বওেল মন্ডপ কমিটির নের্তৃবৃন্দ জানিয়েছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন