স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুরে উপজেলায় কোভিড-১৯ টিকাদান কর্মসুচি ও স্বাস্থ্য কমপ্লেকে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাইফ্লো নেজ্যাল ক্যানুলা স্থাপনের উদ্ধোধন করেন যশোর-৬ আসনের এমপি ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
শনিবার বেলা ১১ টায় উপজেলার পাঁজিয়া ইউনিয়নে কোভিট -১৯ টিকাদান কর্মসূচীর উদ্ধোধন করেন তিনি। শনিবার ভোর হতেই টিকা দেওয়া দীর্ঘ লাইন দেখা যায়। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হয়েছে। এ দিন উপজেলার ৯টি ইউনিয়নে মোট ৫ হাজার ৪শত ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে ।
এ সময় অন্যান্যেদেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমীন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা , যুগ্ম সাধারণ মদন সাহা অপু, পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল,সাবেক চেয়ারম্যান ইয়ার মাহম্মুদ, নজরূল ইসলাম খান , উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু।
কেশবপুরে ১১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়ন পরিষদে করোনা টিকা কেন্দ্র করা হয়েছে।(ত্রমোহনী ইউনিয়ন ও সাতবাড়িয়া মিলে ১ টা কেন্দ্র , বিদ্যানন্দকাঠী ও হাসানপুর ইউনিয়ন মিলে ১ টা কেন্দ্র এয়াড়া বাকী ৭টি ইউনিয়নে টিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে।প্রত্যেকটি কেন্দ্রে ৩টি বুথ ছিলো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন ,৯টি কেন্দ্র করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে তিনটা বুথ থাকবে। এর মধ্যে নারীদের জন্য একটি ও পুরুষদের জন্য ২টি বুথ। প্রতিটি বুথে ২০০ জনকে টিকা দেওয়া হয়েছে।
এরপর বিকালে উপজেলা পরিষদ চত্বরে পরিষদে দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মধ্যে ডেউটিন ও স্বেচ্ছাধীন তহবিল হতে আর্থিক অনুদান বিতরণ করেন এমপি শাহীন চাকলাদার।
