হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে চারুপীঠে উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে গাছের চারা বিতরণ

জয়দেব চক্রবত্তী, কেশবপুর (যশোর) :

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে ওই গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলার মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারুপীঠ আর্ট স্কুলের উপদেষ্টা আজিজুর রহমান ও আমরা সাজাব কেশবপুর সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজু। প্রতিবন্ধীদেরকে আম, পেয়ারা, কদবেল ও আমলকি গাছের চারা দেওয়া হয়। প্রতিবন্ধীরা এসব গাছের চারা পেয়ে খুশি প্রকাশ করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন