কেশবপুর(যশোর) প্রতিনিধি :
কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের টিটাবাজিপুর গ্রামে এক কৃষকের জমি জোরপূর্বক জবর দখলের অভিযোগ উঠেছে। এওয়াজ বদল করতে অপারগতা প্রকাশ করায় বুধবার দুপুরে প্রভাবশালী রুহুল আমীন ওই কৃষকের জমি দখল করে নিয়েছেন। এ নিয়ে এলাকায় তিব্র উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
উপজেলার টিটাবাজিতপুর গ্রামের কৃষক আব্দুল আলীম পৌতৃক সুত্রে পাওয়া বাড়ির পাশে ৬ শতক জমিতে ধান ও অন্যান্য মওসুমী সবজি চাষ করে স্থানীয় বাজারে বিক্রি করে ৩ সদস্যের পরিবারের ভরন পোষন করে আসছেন। ওই জমিতে ব্যাপক খাদ্য শষ্য উৎপাদন হওয়ায় এলাকার প্রভাবশালী রুহুল আমীনের কুনজরে পড়ে ।
রুহুল আমীন ওই জমি দখলে নিতে প্রথমে তার অন্য একটি অনাবাদি জমি দিয়ে এই জমি এওয়াজ বদল করার চেষ্টা করে। চেষ্টা ব্যর্থ হয়ে ওই জমি দখলে নিতে আব্দুল আলীমকে, বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। তারই ধারাবাহিকতায় গত এক সপ্তাহ পূর্বে ওই জমির চার পাশে জোর পূর্বক বেড়া দিয়ে দখলে নেয়ার চেষ্টা করে।
বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যাস্থতায় মিমাংশার পরো মঙ্গলবার সকালে রুহুল আমীন, তার সহযোগী একদল সন্ত্রাসী নিয়ে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে ট্রাক্টর দিয়ে ওই জমিতে রোপনকৃত পেয়াজ নষ্ট করে জমি দখল করে নেয়। এ ঘটনায় এলাকায় তিব্র উত্তেজনা বিরাজ করছে। নিরুপায় হয়ে কৃষক আব্দুল আলিম কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেন। এবিষয়ে রুহুল আমীনের সাথে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
s
