হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে ইনস্যুরেন্সের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের কেশবপুর শাখা কার্যালয়ের পক্ষ থেকে ১০ বছর মেয়াদী পলিসি শেষে ইউসুফ বাবুল নামে এক গ্রাহককে মুনাফা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পোস্ট অফিস সড়কের ওই কার্যালয়ে তাকে ৮ লাখ ৮০ হাজার ৮শ ৯৫ টাকা মুনাফা দেওয়া হয়। তার পক্ষে চেক গ্রহণ করেন নমিনী মা বেগম সুফিয়া।

অনুষ্ঠানে শাখা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন, ব্রাঞ্চ ম্যানেজার প্রভাত মল্লিক, পূর্ণিমা সরকার ও আজহারুল ইসলাম, হিসাব রক্ষক অশোক কুমার বসু প্রমুখ।

কেশবপুর সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ইউসুফ বাবুল ১০ বছর মেয়াদী একটি বিমা পলিসি করে প্রতি বছরে ৫০ হাজার টাকা করে জমা করেন। মেয়াদ শেষে তিনি সর্বমোট ৮ লাখ ৮০ হাজার ৮শ ৯৫ টাকা পেয়েছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন