স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
আগামিকাল ৫ জানুয়ারী কেশবপুরের এগারো ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪৯জন প্রার্থী। কেশবপুর উপজেলা আওয়ামীলীগ দলের বিদ্রোহী প্রার্থী দমনে ব্যার্থ হয়ে ১০ চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার করার পরও কোন প্রভাব না পড়ায় এবার উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সকল কমিটি বিলুপ্ত করাসহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের আজীবণ বহিষ্কারের সিদ্ধান্ত দিয়েছে। এত কিছুর পরো নৌকা প্রতিকের অবস্থা দু একটি ইউনিয়ন বাদে অত্যন্ত নাজুক। নিজ দলের বিদ্রোহীদের সাথে লড়তে হচ্ছে তাদের।
অপরদিকে ভিন্ন মতের স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেছেন যে, ভোটের অবস্থা ভালো মনে না হওয়ায় তারা মরিয়া হয়ে উঠেছে। সর্বোপরি তারা সাদাপোষাকে পুলিশ পরিচয়ে তাদের কর্মী সমর্থকদের ভয় ভিতী দেখিয়ে চলেছে।
সুফলাকাটি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এস এম মুনজুর রহমান জানান, নির্বাচনি মতবিনিময় সভায় জেলা প্রশাসন আশ্বস্ত মুলক যে বক্তব্য রেখেছেন তাতে তিনি সন্তুষ্ট এখন অপেক্ষা ভুমিকা। একই মন্তব্য করলেন বিদ্যানন্দকাটি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কে এম খলিলুর রহমান, মজিদপুর ইউনিয়নের প্রার্থী হুমায়ুন কবীর পলাশ।
সর্ব শেষ জরিপে ত্রিমোহিনী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান (আনারস) প্রতিক নিয়ে এগিয়ে আছেন, সাগরদাঁড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিদ্রোহী স্বতন্ত্র কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত ও সাবেক চেয়ারম্যান বিদ্রোহী স্বতন্ত্র শাহাদাৎ হোসেনের সাথে ভোটের হিসাব নিকাশ হবে বলে ধারণা করা যাচ্ছে। মজিদপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর পলাশ অনেকাংশে এগিয়ে আছেন।
বিদ্যানন্দকাঠি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান কে এম খলিলুর রহমান (মোটরসাইকেল), মঙ্গলকোট ইউনিয়নে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যূান মনোয়ার হোসেন (আনারস) ও নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল কাদের বিশ্বাস লড়াইয়ে আছেন। কেশবপুর সদরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা (মোটরসাইকেল) ও নৌকা প্রতিকের প্রার্থী গৌতম রায়ের সাথে দ্বিমুখি লড়াইয়ে রয়েছেন।
পাঁজিয়া ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী জসিম উদ্দিনের সাথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মাষ্টার মকবুল হোসেন মুকুল (আনারস) প্রতিক নিয়ে লড়ছেন। সুফলাকাঠি নইউডিনয়নে বিদ্রোহী স্বতন্ত্র এস এম মুনজুর রহমান(চশমা) প্রতিক নিয়ে নৌকার প্রার্থী গোলাম কিবরিয়া মনির সাথে লড়ছেন। গৌরীঘোনা ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী বতৃমান নচেয়ারম্যান এস এম হাবিবের সাথে বিদ্রোহী স্বতন্ত্র মাসুদুর রহমান (চশমা) প্রতিক নিয়ে লড়াইয়ে আছেন।
সাতবাড়িয়া ইউনিয়নে লড়াইয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম মোটরসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বাবুর(চশমা) প্রতিকের সাথে। হাসানপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহাবুর রহমান মল্লিকের(আনারস) প্রতিকের সাথে নৌকার তহিদুজ্জামান মিন্টু। সব মিলিয়ে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে।
