হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে আমন ধান-চাল ক্রয়ের উদ্বোধন

 

স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) :

কেশবপুরে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল ক্রয় মঙ্গলবার বিকেলে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ধান-চাল ক্রয় উদ্বোধন করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষকের কাছ থেকে ধান-চাল ক্রয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লায়লা আফরোজর, ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনিল মন্ডল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, মিল মালিক সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান বিশ্বাস প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লায়লা আফরোজ বলেন, আমন ধান ৫৭৯ মেট্রিক টন ও চাল ৪৭০ মেট্রিক টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ২৭ টাকা দরে ও প্রতি কেজি চাউল ৪০ টাকা দরে নেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন