হোম অন্যান্যসারাদেশ কেশবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দের সঞ্চালনায় দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য লেখক সামসুজ্জামান, কবি মুহম্মদ শফি, প্রভাষক মশিউর রহমান ও শুভসংঘের সভাপতি খন্দকার শফি, সাংবাদিক রাবেয়া ইকবাল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী। অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ শেষে নির্বাচিত কমিটির সদস্যদের রজনীগন্ধ্যা শুভেচ্ছা জানান প্রধান অতিথিও বিশেষ অতিথি বৃন্দ।

এ সময় উপস্তিত ছিলেন সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, মোতাহার হোসাইন, যুগ্ম সম্পাদক উৎপল দে, আব্দুল্যা আল ফুয়াদ,কোষাধ্যক্ষ শামসুর রহমান,দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মেখ শাহিনুর ইসলাম, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী কমিটির সদস্য মেহেদী হাসান জাহীদ, শাহিনুর রহমান, আব্দুস সাত্তার মোল্যা,আব্দুর রাজ্জাক, আব্দুল করিম সহ প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন